• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • মাগুরা
  • শ্রীপুর

শ্রীপুরে চলাচলের রাস্তা বন্ধ, অবরুদ্ধ ৫ পরিবার

মাগুরা প্রতিনিধি
  ২৩ আগস্ট ২০২৬, ১৪:৫০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত
সংগৃহীত

মাগুরার শ্রীপুর উপজেলার ছোট উদাস গ্রামে দীর্ঘদিন ধরে ব্যবহৃত চলাচলের রাস্তা বাঁশের বেড়া ও বিভিন্ন প্রতিবন্ধকতা দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে পাঁচটি পরিবার কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। বিশেষ করে শিশু শিক্ষার্থী থাকা পরিবারগুলোকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (২৩ আগস্ট) সকালে সরেজমিনে উপজেলার আমলসার ইউনিয়নের ছোট উদাস গ্রামে গিয়ে এ চিত্র দেখা যায়। ভুক্তভোগীদের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সম্প্রতি সাইফুল ইসলাম ও মোস্তফা শেখ ওই রাস্তার মালিকানা দাবি করে চলাচলের পথ বন্ধ করে দেন।

এ ঘটনায় শনিবার বিকেলে ভুক্তভোগী সোহরাব শেখ বাদী হয়ে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি থেকে বের হওয়া, রোগীকে হাসপাতালে নেওয়া, শিশুদের স্কুলে পাঠানো এবং নিত্যপ্রয়োজনীয় কাজে বাইরে যাওয়া কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী সোহরাব শেখ বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা এই রাস্তা ব্যবহার করছি। হঠাৎ করে রাস্তা বন্ধ করে দেওয়ায় আমরা যেন বন্দি হয়ে গেছি। সঠিক বিচারের আশায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’

তার স্ত্রী রিনা বেগম বলেন, ‘জরুরি চিকিৎসা কিংবা দৈনন্দিন চলাফেরার ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ছোট ছেলেটা কোন পথে স্কুলে যাবে, সে নিজেও জানে না। আমরা কয়েকটি পরিবার একদম অবরুদ্ধ হয়ে পড়েছি। এখন বিকল্প হিসেবে মাঠের পথ ব্যবহার করছি।’

অভিযোগের বিষয়ে সাইফুল ইসলাম বলেন, ‘আমাদের জমিতে আমরা বেড়া দিয়েছি। এ পথে তারা চলাচল করত ঠিক আছে, কিন্তু তারা আমাদের মাঠে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। তাই আমরাও তাদের চলাচলের পথ বন্ধ করে দিয়েছি। তারা আমাদের মাঠে যাওয়ার রাস্তা দিক, আমরাও তাদের এ রাস্তা দেব।’

স্থানীয় বাসিন্দা সিদ্দিক শেখ বলেন, ‘এই রাস্তাটি অনেক পুরোনো। হঠাৎ রাস্তাটি বন্ধ হওয়ায় যারা এ পথে চলাচল করত, তাদের খুব সমস্যা হচ্ছে। যারা এ কাজ করেছে, ঠিক করেনি।’

স্থানীয় প্রবীণ ও সচেতন ব্যক্তিরা জানান, দীর্ঘদিনের ব্যবহৃত পথ বন্ধ করে দেওয়ায় সামাজিক বিরোধ আরও বাড়তে পারে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে রাস্তা উন্মুক্ত করে পরিবারগুলোর স্বাভাবিক চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন

জিয়ানগর হাসপাতালে ডায়েট চার্টের দামে বড় গরমিলের অভিযোগ

উল্লাপাড়ায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো শিক্ষকের

মাদারীপুরে হাসপাতালের ভেতর যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত আটক

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, ‘এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এমএম/

  • চলাচলের পথ
  • মাগুরা
  • বন্ধ
  • অবরুদ্ধ
এ সম্পর্কিত আরও খবর
মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে ১৬ কোটি টাকার সেতু
মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে ১৬ কোটি টাকার সেতু
ইরানি হ্যাকারদের সাইবার হামলা: ৪ দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র
ইরানি হ্যাকারদের সাইবার হামলা: ৪ দিন বন্ধ ছিল যুক্তরাজ্যের বিদ্যুৎকেন্দ্র
কলকাতায় বন্ধ করা হলো ১৩ হোটেল, আরও ৫০টিকে কারণ দর্শানোর নোটিশ
কলকাতায় বন্ধ করা হলো ১৩ হোটেল, আরও ৫০টিকে কারণ দর্শানোর নোটিশ
রাজধানীর যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ (২৩ আগস্ট ২০২৬)
রাজধানীর যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ (২৩ আগস্ট ২০২৬)
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।